বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

বিএনপি নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

 

সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আবদুর রহমান মুন্সী অদ্য ২২মে  বিকাল ৪:১০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। সোনারগাঁও উপজেলা বিএনপির এই বয়োজ্যেষ্ঠ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আব্দুর রহমান মুন্সী বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ এবং আস্থাশীল সৈনিক ছিলেন। সোনারগাঁওয়ে বিএনপির ভিত্তি শক্তিশালী করার জন্য তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করেছেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ভূমিকা পালন করেছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুম এর শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আব্দুর রহমান মুন্সীর রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত