শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে ইঙ্গ-মার্কিন হামলা বিশ্ব শান্তির জন্য হুমকি : ন্যাপ বিএনপি নেত্রী মায়ার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা নতুন মামলায় আইভীকে ফের শোন এরেস্ট সিদ্ধিরগঞ্জে মসজিদের মধ্যে রোজাদার ব্যক্তিকে মারধরের অভিযোগ আওয়ামীলীগ দোসর মজুর বিরুদ্ধে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন ২১’র শিক্ষা ‘ অন্যায়ের কাছে মাথা নত না করা’: ন্যাপ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন্যাপের শুভেচ্ছা

বাণিজ্য মেলা এলাকা থেকে তিন শিশু উদ্ধার, সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সংলগ্ন এলাকা থেকে তিন শিশুকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জানুয়ারি) আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা থেকে তাদের উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোকতার হোসেন বলেন,পূর্বাচল পুলিশ ক্যাম্পের এএসআই পংকজ ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্য মেলা এলাকার আশপাশ থেকে রোহান (১০), সাজু (৮) ও জান্নাত (৫) নামের তিন শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত শিশুরা একেকবার একেক ঠিকানা বলায় তাদের প্রকৃত পরিচয় ও স্থায়ী ঠিকানা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে জানা গেছে, রোহান মামুনের সন্তান এবং সাজু ও জান্নাত রহিমের সন্তান বলে তারা দাবি করেছে।

উদ্ধারের পর বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করা হয় এবং শিশুদের নিরাপদ হেফাজতে রূপগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে রূপগঞ্জ সমাজসেবা কার্যালয়কে অবহিত করা হলে সমাজসেবা অধিদপ্তর শিশুদের প্রয়োজনীয় দেখভাল ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের দায়িত্ব নেয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত