সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পূর্বাচলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

 

আবু কাওছার

রূপগঞ্জের পূর্বাচল উপ-শহরে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।১৮ই ডিসেম্বর বুধবার দুপুরে পূর্বাচল উপ-শহরের ৩ নং সেক্টরের ভুইয়াবাড়ি ব্রীজে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের পূর্ণ নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোবাইল ব্যবসায়ী।

নিহতদের বন্ধু রাকিব জানান, তাদের যমুনা ফিউচার পার্ক মার্কেটের মোইবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ১২ জন মোবাইল ব্যবসায়ী মিলে ৬ টি মোটরসাইকেলে করে ঢাকা থেকে ৩’শ ফুট সড়ক হয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। এসময় তারা পূর্বাচল ৩ সেক্টরের ভুইয়া বাড়ি ব্রীজে এসে পৌছালে রউফ ও শিপনের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে রউফ ও শিপন নিহত হয়।

ঘটনাস্থলে পুলিশের সহযোগিতায় লাশ শনাক্তকরণ শেষে রূপগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন,  পূর্বাচল ৩০০ ফুট মোটর সাইকেল আরোহনকারীদের জন্য একটি মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সবাইকে সড়ক আইন মেনে গাড়ি চালানোর অনুরোধ জানাই।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত