বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা রিয়াজুল ইসলাম

সম্রাট আকবরঃ 

“ঈদ মানে খুশী ঈদ মানে আনন্দ” ঈদ এসে ভুলিয়ে দেয় সকল দ্বিধা দ্বন্ধ। দেশ ও বিদেশসহ বিশ্বের সকল মুসলিম উম্মার প্রতি মুসলিম জাতির আনন্দময় দিন আগত ঈদের দিন। পবিত্র ঈদ- উল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম। পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে রিয়াজুল ইসলাম বলেন, এক মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশী আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। সিয়াম সাধনার মাস শেষে সকল মুসলিম উম্মার জন্য অপেক্ষা করছে বছরের শ্রেষ্ঠতম আনন্দের দিন পবিত্র ঈদ-উল ফিতর।

তিনি বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং উনাদের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানদেরকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, ঈদ-উল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য,সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। পবিত্র ঈদ-উল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ,সমৃদ্ধি ও সফলতা। ঈদের দিনের মত আগামী দিন গুলো হোক অনাবিল আনন্দময়। পবিত্র ঈদ-উল ফিতরের দিনে সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি সমৃদ্ধি ও সফলতা কামনা করছি। দেশবাসীর সুখ-শান্তি,সমৃদ্ধি,সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত