বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

নাসিকের আলোচিত সাবেক কাউন্সিলর নূর হোসেনের ভাই নুর ছালাম গ্রেফতার

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর হোসেনের বড় ভাই ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজালাল বাদলের বাবা নূর ছালামকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত নূর ছালামের বিরুদ্ধে বৈষম্য বিরোধী দু’টি হত্যাসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাসহ তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলেই নূর ছালামকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের দায়ের করা মামলার এজহারভূক্ত আসামী নূর ছালাম।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত