সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের কমিটি বিলুপ্ত

 

নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বুধবার (১লা জানুয়ারি) জাতীয়তাবাদী কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে কমিটি বাতিল করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। সেই সঙ্গে অতিদ্রুত নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের নতুন কমিটি গঠন করা হবে।

কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে ২০২২ সালের ১২ ডিসেম্বর ডা. শাহীন মিয়াকে আহ্বায়ক ও কায়সার রিফাতকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা কৃষকদলের আংশিক আহ্বায়ক কমিটি করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত