বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যাংকারের লাশ উদ্ধার

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে গোসল করতে নেমে নিখোঁজ হন একজন ব্যাংক কর্মকর্তা । তিনি ঢাকা জনতা ব্যাংকের কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার আলী আহসান । তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার সরাফ রাজ মিয়ার ছেলে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টায় ওয়াচ টাওয়ার এলাকাতেই গোসল করতে নেমে নিখোঁজ হন ব্যাংক কর্মকর্তা। বিকেল সাড়ে ৪টায় টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে উদ্ধার তৎপরতা চালিয়ে ঐ কর্মকর্তার লাশ উদ্ধার করতে সক্ষম হন পুলিশ ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পর্যটক বাহিনী বিলাসী হাউজবোট নামে একটি হাউজবোটে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য্য উপভোগ করতে বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩৪ জন কর্মকর্তা টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসেন। দুপুরে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসময় হাওরে ঘুরতে আসা অন্যান্য পর্যটকদের মতো আলী আহসান পানিতে গোসল করতে নামেন। তবে তিনি লাইফ জ্যাকেট পরেননি। গোসল করার একপর্যায়ে ডুবে যান ব্যাংকার আলী আহসান। পরে তার সঙ্গী, অন্যান্য পর্যটক ও স্থানীয়রা অনেক খোজখুঁজি করে। খবর পেয়ে পুলিশ ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌছায়। অনেক খোজাখুঁজির এক পর্যায়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আলী আহসানের লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনেক খোজাখুঁজির পর বিকাল সাড়ে ৪টায় নিখোঁজের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত