বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

জাতীয় নাগরিক পার্টি’র আত্ম প্রকাশকে স্বাগত জানালো বাংলাদেশ ন্যাপ

 

‘ফ্যাসীবাদ বিরোধী গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র – জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পরিবর্তনের লক্ষ্যে “জাতীয় নাগরিক পারটি” র আত্মপ্রকাশ করায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ’র পক্ষ থেকে স্বাগত জানিয়ে বলা হয়, জনগণের অধিকার ও মুক্তির লক্ষে ১৯৭১’র মহান মুক্তিযুদ্ধ ও ২৪’র গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক দল ও নেতৃত্ব জাতিকে নতুন পথ প্রদর্শন করতে সক্ষম হবে বলে আশা করি।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ আশাবাদ প্রকাশ করেন।
তারা বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ন্যাপ সকল সময়ই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানায়। তবে নতুন দল যারা গঠন করছেন, তাদের আদর্শ-উদ্দেশ্য জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নতুন স্বপ্ন দেখাতে হবে। আগামীদিনে তাদের পথচলার মধ্য দিয়ে স্পষ্ট হবে তারা আসলে কতটুকু জনগনের হৃদয়ে স্থান করে নিতে পারবেন। প্রতিটি নাগরিকের রাজনৈতিক দল করার অধিকার আছে। এই বিবেচনা ও রাজনীতির মানুষ হিসেবে আমরা জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানাই।’
নেতৃদ্বয় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে, তাদের রাজনীতিটা যেন ইতিবাচক হয়, সেটাই আশা প্রকাশ করেন।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত