সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ছাত্রলীগ নেতা ফয়জুলের দেশত্যাগে খুশি এলাকাবাসী

দীর্ঘ ১৫বছর পর ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে আওয়ামীলীগ সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায়। কিন্তু তার আগ থেকে সরকারের  এমপি মন্ত্রী সহ অনেক প্রভাবশালী নেতারা দেশ থেকে চলে গেছে। এই আন্দোলনে দেশের অনেক ছাত্র জনতা প্রাণ হারিয়েছে। বিশেষ করে আওয়ামিলীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের গুলিতে মারা গেছে অনেক ছাত্র জনতা। তাই এদেশের জনগণ বাংলাদেশের মাটিতে আর তাদের দেখতে চায় না। এমনকি যারা দেশ থেকে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর যারা দেশে রয়েছে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হচ্ছে। বিগত দিনে ছাত্রলীগের নেতা কর্মীদের আচরণে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তাদের মধ্যে অন্যতম একজন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা দক্ষিণের কদমতলী থানার  সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল হোসেন রাব্বি।  ২০২৩ সালের ২০আগষ্ট ক্ষমতার অপব্যবহার করে  বিএনপি নেতাদের সাথে ঝামেলা করতে গিয়ে আঘাতপ্রাপ্ত  হন ছাত্রলীগের এই নেতা। তার কিছুদিন পর  তিনি লন্ডন চলে যান। ঐ এলাকার কয়েকজন স্হানীয় বাসিন্দা বলেন, ফয়জুল হোসেন রাব্বী দেশ ছাড়ায় এলাকার মানুষ শান্তিতে আছেন। তারা আরো বলেন তিনি দেশে ফিরে এলে তাকে যেখানে পাবে সেখানেই গণধোলাই দিয়ে আইনশৃংখলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। তারা আর এদেশে হিংস্র কোন রাজনৈতিক নেতা সৃষ্টি হতে দিবে না।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত