বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ছাত্রদল নেতা শাহাদাত এর বৃক্ষরোপন কর্মসূচি পালন

সম্রাট আকবরঃ 

“গাছলাগান পরিবেশ বাঁচান” এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচী পালন। শাহাদাত হোসেন বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপি জনগনের ভোটে ক্ষমতায় গেলে ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপন করবে।  তার ই ধারাবাহিক অংশ হিসাবে আমাদের এই কর্মসূচী।

তিনি আরো  বলেন, যে পরিমান বনভূমি আমাদের দেশের মোট আয়তনে ২৫ ভাগ থাকার কথা তা নেই।  আমাদের দেশে  শুধুমাত্র ১৫.৫৮ শতাংশ আছে। ব্যাপকহারে বৃক্ষনিধনের ফলে বাতাসে কার্বনডাই-অক্সাইডের পরিমান বেড়ে যাওয়ায় সারা বিশ্বে জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে যেটা আমাদের সকলের মাথা ব্যাথার কারন। অনিয়ন্ত্রিত গাছকাটার ফলে ব্যাপকহারে প্রাকৃতিক দূর্যোগ, ভূমিধস, বন্যার পরিমান বেড়ে যাচ্ছে। গাছপালা আমাদের বিভিন্ন ভাবে উপকার করে থাকে যার গুনাগন বলে শেষ করা যাবে না। বিএনপি সবসময় দেশ ও মানুষের কল্যানে কাজ করে, তাই আমাদের সকলকে সামাজিক ও ব্যাক্তিগত দায়বদ্ধতা হিসেবে বৃক্ষরোপন করতে এগিয়ে আসতে হবে এবং তা চলমান রাখতে হবে। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল সবসময় সামাজিক কাজে সবার পাশে থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুহী,সহ ধর্ম বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, সদস্য মনির হোসেন, জুবায়ের,বাবু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা হাছান, মোহাম্মদ খান,আকাশ, সালমান,ইমরান, নাজমুল, আনাস সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত