বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

আরাফাত রহমান কোকোর শাশুড়ীর মৃত্যুতে ছাত্রদল নেতা শাহাদাত এর শোক প্রকাশ

সম্রাট আকবরঃ

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি  এসইউএফ মুকরেমা রেজা (৭১) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন।

এক শোক বার্তায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন মরহুমার বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

তিনি বলেন,  দোয়া করি আল্লাহ যেন তার জীবনের সকল ভুলত্রুটি ও গুনা মাফ করে তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।

উল্লেখ্য, শনিবার  দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ( ৬ এপ্রিল) বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭১ বছর। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। তিনি বেশ কিছুদিন ধরেই নানা রোগে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত