বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন

সুখবর পেলেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এরপর থেকেই সমালোচনায় ভাসছেন আওয়ামী লীগের এই সাবেক এমপি। এর মাঝেই কানাডা থেকে সুখবর পেয়েছেন এই অলরাউন্ডার।

কানাডার সুপার সিক্সটি টুর্নামেন্টে মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে সাকিবকে। বাংলাদেশি এই অলরাউন্ডারকে আইকন ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিবের পাশাপাশি আরো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে টাইগার্সের জার্সিতে। এই তালিকায় আছেন জশ ব্রাউন, ইসুরু উদানা ও অ্যান্ড্রু টাইরা।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় মুখ কুইন্টন ডি কক, অ্যালেক্স হেলস, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলী ও সিকান্দার রাজারাও নাম লিখিয়েছেন এই আসরে।

আগামী ৮ অক্টোবর পর্দা উঠছে কানাডার সুপার সিক্সটি আসরের। ১০ ওভারের এই টুর্নামেন্টটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।

মন্ট্রিয়াল টাইগার্স: সাকিব আল হাসান, জশ ব্রাউন, টম মুরস, নিক হবসন, ইসুরু উদানা, রায়ান হিগিন্স, অ্যান্ড্রু টাই, জুনায়েদ সিদ্দিকী, ব্র্যাডলি কারি, বেন মেনেনতি, দিলপ্রীত বাজওয়া, আন্স প্যাটেল, শ্রেয়াস মুভভা, গুরসাহিব সিং ও পদম জোশি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত