শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে ইঙ্গ-মার্কিন হামলা বিশ্ব শান্তির জন্য হুমকি : ন্যাপ বিএনপি নেত্রী মায়ার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা নতুন মামলায় আইভীকে ফের শোন এরেস্ট সিদ্ধিরগঞ্জে মসজিদের মধ্যে রোজাদার ব্যক্তিকে মারধরের অভিযোগ আওয়ামীলীগ দোসর মজুর বিরুদ্ধে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা নাছির উদ্দীন ২১’র শিক্ষা ‘ অন্যায়ের কাছে মাথা নত না করা’: ন্যাপ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ন্যাপের শুভেচ্ছা

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা উদ্বেগজনক : বাংলাদেশ ন্যাপ

রাজধানীর তেজগাঁওয়ের দুর্বৃত্তের গুলি করে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ শীর্ষ নেতৃদ্বয় বলেন, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাজধানীতে আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারেরই ষড়যন্ত্র বলে দেশবাসী মনে করছে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারী) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া ‘মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে অবিলম্বে ঘটনার সাথে সংশ্লিষ্টদের ষড়যন্ত্রকারী ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।’
তারা বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পরিকল্পিত হত্যাকান্ড ঘটাচ্ছে। এই সকল ঘটনার দ্রæত কার্যকর ব্যবস্থা গ্রহন করা না হলে আইন-শৃংখলা পরিস্থিতি হুমকির মুখে পড়তে পারে। যার ফলশ্রæতিতে আগামী তে করে জাতীয় নির্বাচন ব্যহত হতে পারে। আবারো গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে।’

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত