বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন

দায়িত্ব অবহেলার অভিযোগে সিদ্ধিরগঞ্জে ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী সহ ২জন বরখাস্ত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে বরখাস্ত করা হয়েছে৷

গত ২৬ নভেম্বর সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় বিদ্যুৎ লাইনের একটি ফিডারে সংরক্ষণ কাজ করতে গিয়ে ৩ শ্রমিক হতাহতের ঘটনায় দায়িত্ব পালনে অবহেলাসহ নানাধরণের অনিয়ম দূর্নীতির অভিযোগ থাকায় নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগকে ৩রা ডিসেম্বর ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ এনওসিএস কার্যালয় থেকে সাময়িক বরখাস্ত করে ডিপিডিসির প্রধান কার্যালয়ে সংযুক্ত করেছে৷ বিষয়টি নিশ্চিত করেছেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের সহকারী প্রকৌশলী রাহুলসহ অন্যান্য কর্মকর্তারা৷ ডিপিডিসির ডেমরা এনওসিএস কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামানকে সিদ্ধিরগঞ্জ কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেওয়া হয়েছে বলে সহকারী প্রকৌশলী রাহুল নিশ্চিত করেছেন৷

উল্লেখ্য গত ২৬ নভেম্বর সকাল ১০ টায় আদমজী ইপিজেডের কাছে বিদ্যুৎ এর ফিডার কাজ করার সময় সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ বিদ্যুৎলাইন চালু হয়ে নজরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত ও দুজন আহত হন৷ ফিডার লাইনের সংরক্ষণ কাজে নির্বাহী প্রকৌশলী অমিত অধিকারী ও উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান সোহাগ এর দায়িত্ব পালনে অবহেলায় এ দূর্ঘটনাটি ঘটে বলে সিদ্ধিরগঞ্জ এর বিদ্যুৎ গ্রাহকদের অভিমত৷ দূর্ঘটনার পর ঘটনাতদন্তে পৃথক ৩ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ তদন্ত রিপোর্ট কি হয়েছে তা ডিপিডিসির সিদ্ধিরগঞ্জের কোন কর্মকর্তা বলতে পারেননি৷

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত