বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম

সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন কচুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানজিরুল ইসলাম সোহাগ।

 তিনি বলেন,এ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের কাছে দোয়া চাই— যেন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা গ্রহণে যেতে পারেন এবং চিকিৎসা শেষে সুস্থভাবে বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারেন। 

তিনি আরও উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে দেশের লক্ষ-কোটি মানুষ, বিশেষ করে বয়োবৃদ্ধ মা-বাবারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য চোখের পানি ফেলে দোয়া করছেন। তরুণ প্রজন্মও আপোসহীন নেত্রী হিসাবে খ্যাত খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করেছেন বলেও তিনি দাবি করেন। 

তানজিরুল ইসলাম বলেন, জিয়া পরিবার এ দেশের সার্বভৌমত্ব, আবেগ-অনুভূতি ও অস্তিত্বের পরিপূরক— আর বেগম জিয়া সেই সার্বভৌমত্বের প্রতীক। আল্লাহর রহমতে খালেদা জিয়ার চিকিৎসার পথ সহজতর ও গতিশীল হোক— এমন প্রার্থনায় পবিত্র শুক্রবারটি কাটানোর আহ্বান জানান তিনি। 

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত