মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির দুই নেতাকে চাঁদাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।  রবিবার (১০ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম ও  থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টি এইচ তোফা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হলো।

গত ৬ আগস্ট চাঁদাবাজির অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিএনপির ওই দুই নেতাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাদেরকে আদালতে পাঠানো হলে আদালত তাদের উভয়কে ৩০ দিনের জেল দেয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত