মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন 

 

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ জুন) থানার ৮নং ওয়ার্ডের বন্ধু সিনেমা হলে এই উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এ-সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড.আব্দুল বারী ভূইয়া, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন সম্পাদক এড. শাহআলম মানিক, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, আক্তারুজ্জামান মৃধা, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর সহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মামুন মাহমুদ বলেন, এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আজকে জনগণকে এখনো লড়াই করতে হচ্ছে। আমরা বিগত ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আবার ১বছর কার বিরুদ্ধে লড়াই করছি মুখে বলতে পারছি না কিন্তু যার বিরুদ্ধে লড়াই করছি, যেই দাবিতে লড়াই করছি সেটা অত্যন্ত যৌক্তিক দাবি। আমাদের ভূলে গেলে হবে না লড়াই এখনো শেষ হয়নি, ষড়যন্ত্র এখনো চলছে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা  তারেক রহমানের নেতৃত্ব  রাজপথে ঐক্যবদ্ধ থেকে  সেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে যাবো।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত