রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

মুক্তিপণ দাবিতে ব্যবসায়ীকে অপহরণের কয়েক ঘণ্টা পর উদ্ধার

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় এক ব্যবসায়ীকে অপহরণ করে ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই ওই ব্যবসায়ীকে উদ্ধার করতে সক্ষম হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী রাশেদ জানান, “২০১৮ সালে আমার ভাতিজিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যা করা হয়। সেই ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করি। ওই মামলাটি তুলে নিতে চাপ দিচ্ছিল একদল সন্ত্রাসী। গতকাল দুপুর আড়াইটার দিকে যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮-১০ জন ব্যক্তি আমার অফিসে ঢুকে আমাকে জোরপূর্বক অপহরণ করে। এরপর তারা ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।”

পরিবার বিষয়টি জানতে পেরে দ্রুত রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাশেদকে উদ্ধার করে এবং চারজন অপহরণকারীকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং মামলাও হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত