বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১,  আহত ১

 

আবু কাওছার

রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মামুন হোসেন (৩৮) নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে।

মঙ্গলবার (১০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এক সময়ের আওয়ামী লীগ নেতা ও বর্তমানে ছাত্রলীগের ভুলতা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা দীর্ঘদিন পলাতক থাকার পর ঈদের সময় এলাকায় ফিরে বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনিরের অনুসারী বাবুর আশ্রয়ে ছিলেন।

খোকার এই উপস্থিতি জানাজানি হলে বিএনপির প্রতিপক্ষ গ্রুপ, মোস্তাফিজুর রহমান দিপুর অনুসারী বাদল গ্রুপ ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বাবু ও বাদল গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে গোলাগুলিতে রূপ নেয়।

এতে বাদল গ্রুপের সদস্য ও বাদলের ছোট ভাই মামুন হোসেন মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ইউএস-বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাও আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ তাকে উদ্ধার করে শাহবাজপুর হাসপাতালে ভর্তি করেছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মামুনকে ঢামেকে পাঠানো হয়, পরে রাত ১০টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে, সে যে দলেরই হোক।”

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত