মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

রূপগঞ্জ পূর্বাচল তিনশ ফিটে টংয়ের দোকানে চোরাই তেলের রমরমা ব্যবসা, পুলিশের নজরদারি নেই 

 

আবু কাওছার

ঢাকা কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন ব্রিজ পূর্বাচল উপশহরের ৩০০ ফুট এরিয়ায় ২০টি অবৈধ টং দোকানে চোরাই তেলের রমরমা ব্যবসা চলছে।
রাজনৈতিক দলের নেতা, হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করেই এ ব্যবসা এখন তুঙ্গে। এ অবৈধ ব্যবসা বন্ধে পুলিশের নেই কোন নজরদারি।

চোরাই সিন্ডিকেটের এক কর্মচারি বলেন, এই দোকান গুলোর মালিক মফিজ মিয়া, সাইফুল,ফয়সাল ও ইয়াসিনসহ আরো অনেকে। কাঞ্চন সেতু থেকে ৩০০ ফুট এলাকার নীলা মার্কেট পর্যন্ত ফুটপাতে জমে ওঠা এসব টং দোকান দিন-রাত খোলা থাকে। তবে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দোকান গুলোতে অবৈধ তেলের পাশাপাশি ডিজেল,পেট্রোল ও অকটেন
বেচাকেনা শুরু হয়। আপনারা কতজন কে বন্ধ করবেন। প্রতি মাসে আমাদের বিভিন্ন জায়গায় সেলামি পাঠাতে হয়।

পূর্বাচল উপশহরের ফাঁড়ি ইনর্চার্জ জাহাঙ্গীর আলম বলেন, টং দোকানে অবৈধ পণ্যের কেনাবেচার বিষয়টি আমার জানা নেই। তবে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত