মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী

রূপগঞ্জে গাজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার নারী

 

আবু কাওছার

রূপগঞ্জে ৫ কেজি গাজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নাজমা বেগম নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে উপজেলার ভুলতা ইউনিয়নের লাভরাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নাজমা বেগম লাভরাপাড়া এলাকার নাঈম মিয়ার স্ত্রী।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ  লিয়াকত আলী জানান, মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে লাভরাপাড়া এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় নাঈম মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাজা ও ৫০ কেজি ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং নাঈমের স্ত্রী নাজমা বেগমকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারী)  দুপুরে গ্রেপ্তারকৃত কে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত