সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

আহত সাংবাদিককে দেখতে গেলেন কাজী মনির

 

আবু কাওছার

রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিককে দেখতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই এর সমন্বয়ক কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নাই। বিএনপি সব সময় শান্তিতে বিশ্বাসী।

রবিবার (৮ডিসেম্বর) বিকালে নারায়নগঞ্জের রূপগঞ্জে সাওঘাট এলাকায় নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামকে তার বাড়িতে দেখতে গিয়ে কাজী মনিরুজ্জামান আরও বলেন যেকোন অরাজকতা কঠোর হাতে দমন করা হবে।

৫ আগষ্ট ছাত্রজনতা শান্তির জন্য এ দেশকে স্বাধীন করেছে। সে শান্তি আমরা নস্যাৎ করতে দিব না। সাংবাদিক নির্যাতনের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপণা পরিচালক  মাহবুবুর রহমান, নারায়নগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, জেলা কৃষকদলের সভাপতি ডাক্তার শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাসেল, বিএনপি নেতা শফিউদ্দিন শফি, আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবি, আবুল কালাম মিল্কি ছাত্রদল নেতা  জাহিদুল বাবু,মন্জুর হোসেন, ফরহাদ মিয়া ও সাংবাদিক বৃন্দ।

এসময় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভা হয়। এ সভায় কাজী মনির বলেন, গণমাধ্যম কর্মীদের উপর আঘাত পুরু জাতির উপর আঘাত। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবী জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত