বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল গ্রেপ্তার

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর)  সকালে চট্টগ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেছেন, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহায়তায় ঢাকার গোয়েন্দা পুলিশ সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামালকে গ্রেপ্তার করেছে।

মোস্তফা কামাল উদ্দীন ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের সাবেক এই কর্মকর্তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্ট করে বলেনি পুলিশ। তবে ডিএমপির কর্মকর্তা তালেবুর রহমান জানিয়েছেন, মোস্তফা কামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত