বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সাবেক এমপি জ্যাকব ও সাবেক সচিব জাহাংগীর আলম গ্রেফতার

সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম ওরফে জ্যাকবকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সাবেক সচিব মো. জাহাংগীর আলমও গ্রেপ্তার হয়েছেন।

জ্যাকব ও জাহাংগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মঙ্গলবার (১লা অক্টোবর)  ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় বলা হয়, জ্যাকব ও জাহাংগীরকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়।

ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জ্যাকব। তিনি একবার উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে জাহাংগীর নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ছিলেন।

ডিএমপি বলছে, সাভার থানার একটি মামলায় জ্যাকবকে গ্রেপ্তার করা হয়।

জাহাংগীর আলমকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানায়নি ডিএমপি।

তবে ডিএমপির পক্ষ থেকে বলা হয়, জাহাংগীর আলম ডামি নির্বাচনের কারিগর।

২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময়ও জাহাংগীর ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত মে মাসে তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়। ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনার পর জাহাংগীরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনার দাবি ওঠে। গত ১৪ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত