বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন ৯২২জন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় সংখ্যায় পদোন্নতি হয়েছে। সহযোগী অধ্যাপক পর্যায়ের ৯২২ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।  সোমবার (২৩ সেপ্টেম্বর)  শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমান কর্মস্থলে পদায়িত (ইনসিটু) বলে গণ্য হবেন এবং তাঁরা সেখান থেকেই বেতন-ভাতা গ্রহণ করবেন। আর পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে কেউ শিক্ষা ছুটি বা লিয়েনে থাকলে তাঁরা ছুটি শেষে যোগদান শেষে পদোন্নতির আদেশ জারি করা হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এর পর থেকে পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি চাকরিজীবীদের পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বড় রকমের পদোন্নতি দেওয়া হলো।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত