বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

যৌথবাহিনির অভিযানে ময়মনসিংহে যুবদল নেতা নিহত

 

ময়মনসিংহে যৌথ বাহিনীর গ্রেপ্তার অভিযানে সাইদুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। সোমবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর গোলপুকুর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি নগরীর গোলপুকুর পাড় এলাকার বাসিন্দা আব্দুস ছালামের ছেলে।নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বিগত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইদুল ইসলামের বিরুদ্ধে জমি দখল, বালুর ঘাট দখল, স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগ ওঠে। এসব ঘটনায় সম্প্রতি যৌথ বাহিনীর কাছে একাধিক অভিযোগ দায়ের হলে সোমবার দিনগত রাত ১০টার দিকে সাইদুল ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালায় যৌথ বাহিনীর একটি দল। এতে আটক হন সাইদুল। সূত্র আরও জানায়, যৌথ বাহিনীর সদস্যদের বেধরক মারপিটে ঘটনাস্থলেই যুবদল নেতা সাইদুলের মৃত্যু হয়। পরে রাত দেড়টার দিকে সাইদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ক্লিনিক্যালি মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত কর্মচারীরা জানায়, রাত ১টার দিকে যৌথ বাহিনীর সদস্যরা ৬ জনকে আহত অবস্থায় ভর্তি করে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যায় যৌথ বাহিনীর সদস্যরা। প্রাথমিক চিকিৎসা নেওয়া ব্যক্তিরা হলেন- ময়মনসিংহ নগরীর গোলপুকুর পাড় এলাকার মাছুম (২৩), নান্দাইলের মারুফ (২০), নগরীর চরকালীবাড়ী এলাকার হিমেল (২২), একই এলাকার রিয়াজ (২০), নেত্রকোণা পূর্বধলা উপজেলার সালদীঘা এলাকার মামুন ও ময়মনসিংহের মুক্তাগাছা সৈয়দপুর গ্রামের রাসেল (৩০)। এ বিষয়ে জানতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিনকে ফোনকল করা হলে তিনিও কল রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত