বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন নতুন চার উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন নতুন আরও চার উপদেষ্টা। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে শপথ নেবেন তারা।

ওই চার উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বিডিআরের (বর্তমান নাম বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল করিম খান। আজ বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ১১ আগস্ট আলী ইমাম মজুমদারকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ মোট ১৪ উপদেষ্টা শপথ নেন গত ৮ আগস্ট। পরে শপথ নেন আরও তিন উপদেষ্টা। সব মিলিয়ে প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন ১৭। আগামীকাল নতুন চার উপদেষ্টা শপথ নিলে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হবে ২১।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে রাখা হয়েছে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব। এ ছাড়া সরকারের অন্য সদস্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইনে অধ্যাপক আসিফ নজরুল, শিল্পে আদিলুর রহমান খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ে হাসান আরিফ, পররাষ্ট্রে মো. তৌহিদ হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণে শারমিন এস মুরশিদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে ফারুক-ই-আজম, স্বরাষ্ট্রে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সুপ্রদীপ চাকমা, প্রাথমিক ও গণশিক্ষায় বিধান রঞ্জন রায়, ধর্মে আ ফ ম খালিদ হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদে ফরিদা আখতার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণে নুরজাহান বেগম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিতে মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়ায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত