বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

ডিএমপির নতুন কমিশনার মাইনুল হাসান

পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের অংশ হিসেবে আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো. মাইনুল হাসান যোগ দিয়েছেন।

বুধবার দুপুরে তিনি দায়িত্ব নিয়েছেন বলে এক ক্ষুদে বার্তায় জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

বার্তায় বলা হয়, “নতুন ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান যোগদান করেছেন। তিনি ঢাকা মহানগর এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিএমপির সকল সদস্য এবং নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।”

গণ আন্দোলনে ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, তখন পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আনা হচ্ছে।

সেই ধারাবাহিকতায় মঙ্গলবার মধ্যরাতে প্রথমে সরিয়ে দেওয়া হয় পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুনকে।

তার সঙ্গে চুক্তি বাতিল করে ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে পুলিশ বাহিনীর নেতৃত্বে আনা হয়।

এরপর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে সরিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত