বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ -৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিনের নির্দেশনায় হাজী এ রহমান সুপার মার্কেট সংলগ্ন শিমরাইল মোড়ে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও গরিব দুঃস্থদের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেনের সভাপতিত্বে, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক এবং ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মোঃ মাজেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন জিএম সাদরিল সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর নাসিক ৫ নং ওয়ার্ড। বিশেষ অতিথি ছিলেন জিএম কায়সার রিফাত, সাবেক সদস্য সচিব নারায়ণগঞ্জ জেলা কৃষক দল। বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম ও সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর হোসেন। ৪ নং ওয়ার্ডের তিনটি স্পটে বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়ার শাহাদাত বার্ষিকী পালিত হয়। আইয়ুব আলী মুন্সির সার্বিক তত্ত্বাবধানে শিমরাইল মোড়ে, রুহুল আমিন- আমির হোসেন- রাজিবের এর সার্বিক তত্ত্বাবধানে আটি ওয়াবদা কলোনী বউবাজারে, উত্তর আজিবপুর রেললাইন এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়। ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে আবুল হোসেনের সভাপতিত্বে, আইয়ুব আলী মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ তিনটি স্পটে উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত