মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার

স্কুলছাত্র রোমান হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

 

আবু কাওছার

রূপগঞ্জে স্কুল ছাত্র রোমান হত্যা মামলার আসামী গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার গোলাকান্দাইল এলাকার নিজামউদ্দিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার মেহেদী হোসেন জানান, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করায় রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন এলাকায় আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় নবকিশলয় স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনাসহ ৪৫ জন নামীয়সহ আরো ৬০ জন অজ্ঞাত নামা ব্যক্তিকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পলাতক ছিল গোলাকান্দাইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম।

বুধবার (১৩ অক্টোবর)  বেলা ১২ টার দিকে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত