মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন হীরাঝিল সমাজ কল্যাণ সমিতির নির্বাচন দিতে এমপির হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ দায়ের

সিদ্ধিরগঞ্জে যুবদল নেতা ইব্রাহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

সম্রাট আকবরঃ 
জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম-খুন ও গনহত্যায় জড়িত প্রমানিত হওয়ায় শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদল নেতা ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি কাঁচপুর ইউটার্ন হয়ে ফের শিমরাইল রেন্ট-এ কার ষ্ট্যান্ডে এসে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা ইব্রাহিম বলেন, শেখ হাসিনার নির্দেশে ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার ছাত্রদের হত্যা করা হয়েছে। সেই হত্যার ঘটনা জাতিসংঘ কর্তৃক ফ্যাক্ট ফাইন্ডিং এর তদন্তে গুম-খুন ও গনহত্যায় জড়িত প্রমানিত হওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের নেতাকর্মীরা রাজপথে বিক্ষোভ করেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে যুবদল নেতা আরও বলেন, আমাদের পাশে আওয়ামী দোসররা লুকিয়ে আছে তাদেরকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাস্থ্য বিষয়ক সম্পাদক মো. কবির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সম্রাট আকবর, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, মো. রুবেল মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম মাহমুদ, শাহিন, বাবু, রিফাত, সিফাত, আনন্দ, আকাশ , আসিফ, শাহিন হোসেন,  সালাউদ্দিন, বাপ্পি,  সারওয়ার হোসেন,  রিপন ও মোকতার হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত