শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
পুলিশ সপ্তাহে নারায়ণগঞ্জ পিবিআই ৩কর্মকর্তাকে আইজি ব্যাজ প্রদান সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন

সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইফতার মাহফিল

সম্রাট আকবরঃ

সিদ্ধিরগঞ্জে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে সকলের মঙ্গল কামনায় বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের তাজমহল কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সকল শ্রেণি পেশার মানুষের মিলনমেলা ঘটে। সকলেই উৎসবমুখর আমেজের মধ্য দিয়ে ইফতার মাহফিলে বাংলাদেশ প্রতিদিনের উত্তরাত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম-মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, বাংলাদেশ প্রতিদিন সকলের পাঠকপ্রিয় পত্রিকা। এই পত্রিকাটি দ্রুত সময়ের মধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আমি আশা করি ভবিষ্যতেও তার অবস্থান ধরে রাখবে।

বাংলাদেশ প্রতিদিন এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এম এ শাহীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম, ইন্সপেক্টর (অপারেশন) মো. ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বাজুসের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে বাবু, সিদ্ধিরগঞ্জ রিপোটার্স ক্লাবের সভাপতি এম এ কাইয়ুম, বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা, সময়ের আলো পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি রাশেদুল কবির অনু, এশিয়ান টিভির সাংবাদিক মো. ফারুক হোসেন, নয়া দিগন্তের সাংবাদিক রিপন মাহমুদ আকাশ, এখন টিভির ষ্টাফ রিপোর্টার এসকে শাওন ও মাজহারুল ইসলাম ইমন, জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো. আকাশ, আজকের পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শরিফুল ইসলাম তনয়, মুসলিম টাইম পত্রিকার সাংবাদিক খালেদ সাইফুল্ল্যা রাসেল, সাংবাদিক শিপন সিকদার, স্বাধীনমত পত্রিকার প্রতিনিধি সম্রাট আকবর, আমার দেশ পত্রিকার সাংবাদিক মো. আরিফ হোসেন, বাংলাদেশ পোষ্টের ফটো সাংবাদিক বিশাল আহমেদ, বাংলাদেশের আলোর সাংবাদিক মনিরুল ইসলাম, বর্তমান কথা পত্রিকার সাংবাদিক সোহেল রানা, জনবানী পত্রিকার সাংবাদিক নাদিম হোসেন, চ্যানেল এস এর সাংবাদিক এসএইচ মুন্না খান, খোলা কাগজ পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন মিলন, জনদর্পন পত্রিকার সাংবাদিক আহসান হাবিব সোহাগ, আলোকিত শীতলক্ষ্যার সাংবাদিক মো. তোফাজ্জল হোসেন, গণমানুষের আওয়াজ পত্রিকার সাংবাদিক মো. জাকির হোসেন, রুপালী বাংলাদেশ এর সাংবাদিক মো. লিটন চৌধুরী,আলোকিত সকাল এর সাংবাদিক মো. তারা মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী সাকিব সাইফী, নারায়ণগঞ্জ জেলা তরুন দলের সভাপতি টিএইচ তোফা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল কাদির জিলানী হিরা, যুবদল নেতা মাহবুব, যুবদল নেতা সোহেল রহমান, যুবদল নেতা পরশ মাহমুদ, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো. সেন্টু বেপারী, বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি লাঙ্গলবন্ধ শাখার সভাপতি মোঃ জালাল উদ্দিন, পরিবহন ব্যবসায়ী মো. মামুন হাওলাদার ও বিশিষ্ট ব্যবসায়ী এমএ রব ও জালাল উদ্দিনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত