বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সিদ্ধিরগঞ্জে গণঅধিকারের আহবায়ক আল মাহমুদ ও সদস্য সচিব মঈন

সম্রাট আকবরঃ 
গণঅধিকার পরিষদের সিদ্ধিরগঞ্জ থানার ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আল মাহমুদ শরীফকে আহ্বায়ক ও মঈন উদ্দিনকে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।
১৩ ডিসেম্বর ( শুক্রবার ) রাতে নাসিক ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের শান্তর উপস্থিতিতে ছয়মাস মেয়াদি এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে যুগ্ম-আহ্বায়ক ১৪ জন, যুগ্ম সদস্যসচিব ১৪ জন এবং সদস্য রয়েছেন ১১ জন।
নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভুঁইয়ার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় কমিটির অনুমোদন দেওয়া হয়। মতবিনিময় সভার প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন। এসময় সিদ্ধিরগঞ্জের গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত