রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জে ঔষধ ব্যবসায়ীদের ৪দফা দাবীতে মানববন্ধন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি চিটাগাং রোড উপশাখা ও সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায় লক্ষ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারা বাংলাদেশে ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি চিটাগাং রোড উপশাখা ও সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন ময়না বলেন, ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি করতে হবে, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানির ঔষধ সরবরাহ বন্ধ করতে হবে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ে ফেরত নিতে হবে এবং প্রতিস্থাপন করতে হবে, সকল ঔষধ সরকার কর্তৃক মূল্য নির্ধারণ করতে হবে। তিনি আরো বলেন, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। মানব বন্ধনে অংশগ্রহণ করেন সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রব ভূঁইয়া, চিটাগাংরোড উপ শাখার সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, চিটাংরোড উপ শাখার সেক্রেটারি মিজানুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন চিটাগাং রোড উপ শাখার কার্যকরী সদস্য বিল্লাল হোসেন জনি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত