বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সাবেক এমপি হাজী রহিম উল্যাহ গ্রেফতার

ফেনী-৩ আসনের সাবেক এমপি রহিম উল্লাহকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ফেনীর সোনাগাজী থানায় করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক এমপি রহিম উল্লাহ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফেতার করা হয়েছে।

এদিকে এক খুদে বার্তায় র‍্যাব বলেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেনীর সোনাগাজীতে টমটমচালক জাফর আহাম্মদকে (৫৩) কুপিয়ে হত্যা মামলার অন্যতম আসামি রহিম উল্লাহ। তিনি জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‌্যাব-২। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারত চলে যান। এর পর থেকে এখন পর্যন্ত বিগত সরকারের উপদেষ্টা, মন্ত্রী, সংসদ সদস্য, পুলিশের সাবেক আইজিপি, আওয়ামী লীগের প্রভাবশালী নেতাসহ শীর্ষ পর্যায়ের অন্তত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত