বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

সনমান্দি ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ’র মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদের শোকবার্তা

সম্রাট আকবরঃ 

সোনারগাঁও থানার সনমান্দি ইউনিয়ন বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া ২৪ জানুয়ারী সকালে সনমান্দি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৭ বছর। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মামুন মাহমুদ।

২৫ জানুয়ারী (শনিবার)  গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে লড়াই করা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের অনুপ্রাণিত হয়ে সন্মান্দি ইউনিয়নে সংগঠনকে শক্তিশালীভাবে গঠন করার লক্ষ্যে মৃত্যুর পূর্ব পর্যন্ত কাজ করে গিয়েছেন। একজন সমাজ সেবক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং প্রশংসিত ব্যক্তিত্ব। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি দীনিশিক্ষার জন্যও অনেক কাজ করেছেন। তিনি সন্মান্দি হাফেজিয়া মাদ্রাসার চলমান সভাপতি ছিলেন। তার মৃত্যুতে আমরা হারিয়েছি একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদীকে আর তার গ্রামের মানুষ হারিয়েছেন একজন নিঃস্বার্থ সমাজসেবক।
আমরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আল্লাহ তায়ালা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত