বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

শামীম ওসমানসহ ৪৮ জনের নামে হত্যা চেষ্টা মামলা

সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে জসিম খান (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি এ কে এম শামীম ওসমানসহ ৪৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে আরো অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি শুক্রবার নিশ্চিত  করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই থানায় সবচেয়ে বেশি মামলা রুজু হয়েছে।

মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন-  আজমেরি ওসমান (৪৫), ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি  মজিবর রহমান (৭৮), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া (৩২), সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২০ জুলাই বিকালে চিটাগাং রোডস্থ ভূমী পল্লীর সামনে পাকা রাস্তার ওপর সড়কের পাশে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়।

একপর্যায়ে বাদীর বাম হাতে গুলিবিদ্ধ হয়। এরপর প্রথমে নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে ৩০ জুলাই গুরুতর অবস্থায় ঢাকা সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতালে গেলে চিকিৎসক তার হাতের অপারেশন করে। পরে চিকিৎসক জানায় গুলিতে তার বাম হাতের রক্তের নালী ছিড়ে যাওয়ায় তার হাত এখন পঙ্গুত্বের পথে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত