বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

রূপগঞ্জে সিসিএস এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সম্রাট আকবরঃ 

ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি করতে সিসিএস নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে রূপগঞ্জ সরকারি মুরাপাড়া কলেজে শুক্রবার (১৩জুন) সিসিএস সদস্যদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএস নারায়ণগঞ্জ জেলার কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মো: সাইফুল ইসলাম, রুবেল হক, ওমর ফারুক শাহাজাদা, আবু তালহা সরকার, প্রভাষক এসএম শরীফ খন্দকার নিখর, সাংবাদিক সুমন মজুমদার, সাংবাদিক মো: সোহেল কিরন, সাংবাদিক পারভেজ খান, সাংবাদিক ইসরাত জাহান সম্পা ও তিশা চৌধুরী।

মো: সজিব মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মো: মাসুম মিয়া, মো: আবু বকর ছিদ্দিক, আবির হোসেন সৈকত, শুভ চাকমা, মো: বিল্লাল হোসেন, অলক মল্লিক, অর্প সাহা, আকিব হাসান, জুনায়েদ আহমেদ, কাজী আমির হামজা, শাহাদাৎ, জিজান মোল্লা সহ আরো অনেকে।

প্রধান অতিথি মনিরুল ইসলাম মনি বলেন ভোক্তাদের অধিকার রক্ষা এবং সচেতনতা বাড়াতে হবে, সিসিএস সে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোক্তা ক্ষতিগ্রস্ত হলে ১৬১২১ ভোক্তা অধিকার হটলাইনে অভিযোগ জানাতে হবে এবং ৩০ দিনের মধ্যে তথ্য প্রমান সহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করতে হবে।

আমাদর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানতে হবে এবং ভোক্তাদের জানাতে হবে। তিনি জাতিসংঘ স্বীকৃত ৮টি ভোক্তা অধিকার সম্পর্কে আলোচনা করেন।

সবশেষে সিসিএস কেন্দ্রীয় শ্লোগান দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত