রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ১৯জুলাই শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে তারাবো উত্তরপাড়া গ্রামের নবী হোসেনের ছেলে নাজমুল হোসেন(২৭), নেহাল হোসেন(২৫) ও মনির হোসেনের ছেলের সিফাত মিয়া(২০)।
পুলিশ জানায়, যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও দেশী অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১হাজার ৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাটো, তিনটি চাপাতি, একটি ধারালো ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। অভিযানের সময় মাদক ব্যবসার মূল হোতা নবী হোসেন পালিয়ে যায় ।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যবসা চক্রের মূল হোতা নবী হোসেনকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত