মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে নিকাব পরে ‘র‍্যাম্প শো’: ধর্মীয় পোশাকের অবমাননায় ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন গ্রেফতার সরিকল ইউনিয়নকে আদর্শ ইউপিতে রুপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মিরন সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্ব বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ভাংচুর লুটপাট

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর কবির ভুঁইয়ার ভাড়া বাড়িতে আওয়ামীলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। ১২নভেম্বর মঙ্গলবার ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী এ হামলা চালায়। হামলায় তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

পুলিশ জানায়, তারাবো পৌরসভার খাদুন মৌজাস্থিত এসএ -৬১৮ ও আরএস-৯৫৪নং দাগের ৭ দশমিক ৬১ শতাংশ জমি নিয়ে খাদুন গ্রামের জাহাঙ্গীর কবির ভুঁইয়ার সঙ্গে একই গ্রামের জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধানের সঙ্গে বিরোধ চলে আসছিলো। এ ঘটনায় আলমগীর প্রধান ও তার সহযোগী আওয়ামীলীগের সন্ত্রাসীরা ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার ৮/১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, চাপাতি, দা-ছুরি, চাইনিজ কুড়াল ও আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়।

হামলাকারীরা জাহাঙ্গীর কবিরকে বেদম প্রহার করে নগদ টাকা, স্বর্ণের চেইন, মোবাইলফোনসহ তিন লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। একপর্যায়ে ব্যবসায়ীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যবসায়ী জাহাঙ্গীর কবিরকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ব্যবসায়ী জাহাঙ্গীর কবির বাদী হয়ে তারাবো পৌরসভার খাদুন গ্রামের মোঃ জহির উদ্দিন প্রধানের ছেলে আলমগীর প্রধান(৪২), তানভীর হাসান মিলনকে(৩৯) নামীয় ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।
ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছি, সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত