শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
বাংলাদেশ ফুটবল রেফারিজ এসোসিয়েশনের আহবায়ক মিরন হীরাঝিল আবাসিক এলাকা সমিতির সভাপতি আব্দুল মতিন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা রাতুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ওদের হাসি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজু হোসেন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ, দ্রুত অভিযান: তিতাস ম্যানেজার রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার শ্রমিকদল নেতা আকরাম হোসেন ষড়যন্ত্রের শিকার রুপগঞ্জে শুরু হয়েছে ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে দুই গ্রুপের সংঘর্ষ

রূপগঞ্জে বিনামূল্যে  কৃষকের মাঝে বীজ ও  সার বিতরণ 

 

আবু কাওছার

রূপগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৭ই অক্টোবর উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ৬ শতাধিক কৃষকের মাঝে উন্নত জাতের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরিন আক্তার ফারিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সোনিয়া চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম মকসুদুল আবেদীন, কৃষক আব্দুল মতিন, রমজান উদ্দিন চৌধুরী রাসেল প্রমূখ। সভা শেষে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন অতিথিবৃন্দ।

তাং- ০৭-১১-২৪ইং

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত