শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১,দগ্ধ ২ শিয়া-সুন্নীর বিভেদ ভূলে সকলে ইরান ও ফিলিস্তিনীদের পাশে দাড়ান : গোলাম মোস্তফা আমরা মোহামেডান কেন্দ্রীয় কমিটির ঈদ সামগ্রী বিতরণ জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ নিতে সরকারের প্রতি ন্যাপের আহ্বান নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চঁন্দ্রকে পদায়নে এলাকাবাসীর ক্ষোভ, তদন্ত করে ব্যবস্থা : ডিসি নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের তৎপরতায় মোবাইল উদ্ধার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানে ইঙ্গ-মার্কিন হামলা বিশ্ব শান্তির জন্য হুমকি : ন্যাপ বিএনপি নেত্রী মায়ার মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শোকবার্তা

রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত -১,দগ্ধ ২

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা আরফান মোল্লা (৫৫) নামের এক বাড়ির মালিক নিহত হয়েছেন। নিজের নির্মাণাধীন ভবনের ছাদে স্টিলের পাইপ বসানোর কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ব্যবসায়ী মজিবর রহমানের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন আরফান মোল্লা (৫৫)। তিনি মৃত আফতাব মোল্লার ছেলে।
আহতরা হলেন তার ছেলে লিয়ন মোল্লা (৩৫) এবং এসএসপাইপের কাজের মিস্ত্রি সাদিকুর রহমান(৩২) । তাদের সকলের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।
পুলিশ জানায়, স্টেইনলেস স্টিল (এসএস) পাইপ বসানোর কাজ করছিলেন তারা। এ সময় পাইপটি পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে এ দুর্ঘটনা ঘটে । ঘটনাস্থলেই আরফান মোল্লার মৃত্যু হয়। এ সময় পাশে থাকা তার ছেলে লিয়ন মোল্লা ও মিস্ত্রি সাদিকুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের অবস্থা আশংকাজনক।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত