সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

রূপগঞ্জে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ানোর ঘোষণা দুই প্রার্থীর

আবু কাওছার

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দুই প্রার্থী। তারা হলেন গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন(ট্রাক) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন(জাহাজ)। ৫ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোলাকান্দাইল বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী ওয়াসিম উদ্দিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের হাতে ধানের শীষের প্রতিক তুলে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এসময় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, রূপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি শহিদুল্লাহ খাঁন, সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব হাসান বাবুল, হারুন খাঁন, নারায়ণগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সবুজ আহম্মেদ উপস্থিত ছিলেন।
এদিকে গত ৪ফেব্রুয়ারি বুধবার পূর্বাচল উপশহরের ১০নম্বর সেক্টরের হাড়ারবাড়ি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ দুলাল হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এসময় উপস্থিত বিএনপির নেতাদের হাতে তিনি ধানের শীষের প্রতিক তুলে দেন।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ দুলাল হোসেন বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখন থেকে বিএনপি ও ধানের শীষের পক্ষে কাজ করবো। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন আমাদের জীবন-মরণের সংগ্রাম। এই সংগ্রামে আমাদের জয়লাভ করা ছাড়া কোনো বিকল্প নেই। সেই মুহূর্তে আমার ভাই মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে।

নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের অপর প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর মোঃ আনোয়ার হোসেন মোল্লা(দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাশেমী(হাতপাখা), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মোঃ মনিরুজ্জামান চন্দন(কাস্তে), ইনসানিয়াত বাংলাদেশের মোঃ রেহান আফজাল(আপেল)।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত