মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকায় বৃহস্পতিবার (১লা মে) সকালে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে তিনজন কর্মী দগ্ধ হয়েছে। রাতের নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ শেষে চলে গেলে তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে এ বিস্ফরণের ঘটনা ঘটে। তাতে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং কারখানায় আগুন ধরে যায়। এ সময় কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন সাইফুল ইসলাম(২৮), কবির মিয়া(৩৩) ও হান্নান মিয়া(৩০)।

এ ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত