মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
রূপগঞ্জের পূর্বাচলে একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে গ্রেফতার -১০ রূপগঞ্জে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

 

আবু কাওছার

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৩ এপ্রিল)  আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আইভি ফেরদৌস, উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, ভোলাবো ইউনিয়ন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, যমুনা টেলিভিশনের সাংবাদিক জয়নাল আবেদীন, ৭১টেলিভিশনের সাংবাদিক রিয়াজ খাঁন প্রমুখ।

সভায় মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা চাওয়া হয়। বৈদ্যুতিক খুঁটি সরিয়ে নির্মাণাধীন ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ অংশের কাজ দ্রুত শেষ করতে হবে। ঢাকা-সিলেট মহাসড়কসহ অভ্যন্তরিণ সড়কের অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে সরকারি সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা বৃদ্ধি করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত