বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

মোবাইল ছেড়ে মাঠে খেলো : অধ্যাপক মামুন মাহমুদ

সম্রাট আকবরঃ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আমরা আগে বলতাম অস্ত্র ছেড়ে কলম ধর। এখন বলছি মোবাইল ছেড়ে মাঠে খেল। সন্তানরা এখন মোবাইলে গেম খেলার প্রতি আসক্ত হয়ে পড়েছে। তারা মাঠে খেলা ছেড়ে দিয়েছে। মরণ নেশা মাদকের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে মোবাইল নেশা। মোবাইল আসক্তির কারণে অনেক ছোট ছোট ছেলে মেয়েরা বিপদগামী হচ্ছে। মোবাইল আসক্তিতে মেধা শূন্য হয়ে যাচ্ছে আমাদের নতুন প্রজন্ম। তাই সন্তানদের স্বাস্থ ও ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের উচিৎ তাদেকে মোবাইল নেশা থেকে সরিয়ে আনা।
মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে আইলপাড়া যুবসমাজের উদ্যোগে মোহর আলী সরদার বাজার বালুর মাঠে অয়োজিত শহীদ প্রেসিডেণ্ট জিয়াউর রহমান ফুটবল টুর্নামেণ্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, বর্তমান নতুন প্রজন্ম আশঙ্কাজনক হারে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। পড়াশুনা বাদ দিয়ে বহু শিক্ষার্থী মোবাইল নিয়ে সময় পার করে দিচ্ছে। রাত জেগে তারা মোবাইল  দেখছে। সবাই যে ভালো কিছু দেখছে তা কিন্তু নয়। ফেসবুক ইউটিউব দেখে রাত পার করে দিচ্ছে। রাতের পর রাত নির্ঘুম থেকে এসব যুবসমাজ শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে, ক্ষতি হচ্ছে তাদের দৃষ্টি শক্তি। খিটখিটে  হয়ে যাচ্ছে তাদের মেজাজ, মা-বাবার সঙ্গেও করছে খারাপ আচরণ। তারা শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলছে। যা সমাজের জন্য কোন ভাবেই মঙ্গলজনক নয়।

টুর্নামেণ্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় সাফওয়ান এফসি বনাম সুমিলপাড়া এফসি। খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে পারেনি। পরে ট্রাইবেকারে সাফওয়ান এফসি ২ -০  গোলে সুমিলপাড়া এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য শাহআলম মানিক। বিশেষ অতিথি ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র  যুগ্ন আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, থানা বিএনপির সাবেক সদস্য কামাল হোসেন, মহানগর যুবদলের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক  সাধারণ সম্পাদক খন্দকার মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক রুবেল হোসেন টিটু, সদস্য জহিরুল ইসলাম জহু, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, ৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি ওয়াসিম আসলাম ও সহসভাপতি হানিফ বেপারী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত