বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বিএনপি নেতা আলী হোসেন প্রধান এর মৃত্যুবার্ষিকীতে মামুন মাহমুদের বিবৃতি

সম্রাট আকবরঃ 

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন প্রধানের ২৪তম মৃত্যুবার্ষিকী।
২০১৬ সালের ২৪ ডিসেম্বর আওয়ামীলীগ সরকারের দায়ের করা কয়েকটি মিথ্যা রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে অন্তরীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

২৪ডিসেম্বর মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মরহুম আলী হোসেন প্রধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ” ১/১১ ষড়যন্ত্রের পরবর্তী সময় থেকে বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রামে নারায়নগঞ্জে বিএনপির সাহসী নেতাকর্মীদের মধ্যে আলী হোসেন প্রধানও ছিলেন অন্যতম একজন। অত্যন্ত বিরুপ অবস্থায়ও আলী হোসেন ভাই আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে রাজপথে ঝাপিয়ে পড়তেন।

২০১৬ সালে সর্বশেষ গ্রেফতারের কিছুদিন পূর্বে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ডাকা তেমনি একটি হরতাল কর্মসূচি চলাকালে পুলিশ আমাদের উপর হিংস্রভাবে হামলা করলে পুলিশের প্রচন্ড লাঠি পেটায় এবং এলোপাথাড়ি গুলিতে অনেকের সাথে আলী হোসেন ভাইও মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং সেই অবস্থা থেকে সম্পুর্ন সুস্থ না হতেই পুলিশ তাকে গ্রেফতার করে। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং যথাযথ চিকিৎসার অভাবে কারাগারে অন্তরীন অবস্থায়ই ৭১ এর স্বাধীনতা যুদ্ধে হার না মানা এই বীরযোদ্ধা আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করেন এবং স্বৈরাচারের কবল থেকে চিরমুক্তি লাভ করেন।

আমরা আলী হোসেন ভাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি এবং মহান আল্লাহতায়ালার কাছে ওনার রুহের মাগফেরাত কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত