বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি নাসিক ৪নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ আমার স্বপ্ন, সম্ভাবনা ও অধিকার: গোলাম মসীহ্ বিএনপিতে মীরজাফরদের ঠাঁই হবে না : আজহারুল ইসলাম মান্নান রূপগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে উঠান বৈঠক সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের কার্যালয় উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ৭নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিত সভা, দোয়া ও মিলাদ সিদ্ধিরগঞ্জে ছাত্রদল নেতা আবিরের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে ধানের শীষের গনসংযোগে অংশগ্রহণ সিদ্ধিরগঞ্জে তাতীঁদল নেতা মোহর চাঁনের উদ্যোগে ধানের শীষের গনসংযোগ

বিএনপি নেতার মৃত্যুতে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের শোকবার্তা

 

সিদ্ধিরগঞ্জ থানার দক্ষিন আজিবপুর নিবাসী ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)। মঙ্গলবার (১লা জুলাই)  ভোর ৬:০০টায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

সিদ্ধিরগঞ্জে বিএনপির অন্যতম এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায়  মামুন মাহমুদ বলেন, মোঃ দেলোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ এবং আস্থাশীল সৈনিক ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহন করে ভূমিকা পালন করেছেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুম এর শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি।

মোঃ দেলোয়ার হোসেন এর রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত