শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা নাছির উদ্দীন ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তোলারাম কলেজ ছাত্রদলের সহসভাপতি সানি আলম সিদ্ধিরগঞ্জ বাসীকে যুবদল নেতা সাজ্জাদের ঈদ শুভেচ্ছা নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শাহাদাত হোসেন ভূইয়া কচুয়াবাসীকে ছাত্রদল নেতা তানজিরুল ইসলাম এর ঈদ শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শওকত আলী নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য রিয়াজুল আলমের ঈদ শুভেচ্ছা ছাত্রদল নেতা রাতুল আহমেদ এর ঈদ শুভেচ্ছা রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধন করলেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

নির্বাচনের আগেই লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গত বছর জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের পর লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার সম্ভব হয়নি। তবে নির্বাচনের পূর্বেই এসব অস্ত্র উদ্ধার করা হবে। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।’

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘অধিকাংশ মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে।’

‘এআই’ প্রযুক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক ও তথ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন করেন। এ সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত