বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সিদ্ধিরগঞ্জ থানা জিয়া মঞ্চের আহবায়ক নাছির উদ্দীন ও সদস্য সচিব আনিছুর রহমান হীরাঝিলে বহুতল ভবনে জ্বলছে বিপুল পরিমাণ অবৈধ চুলা, সরকার হারাচ্ছে ৬ লক্ষ টাকার রাজস্ব সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত আসামী সানোয়ার গ্রেপ্তার রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান এর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযানে ৭জনকে কারাদণ্ড ও জরিমানা হাওরের সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন করুন : বাংলাদেশ ন্যাপ শিমরাইল আন্তঃজিলা শ্রমিক ইউনিয়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কি কাল হলো ওসি মহিবুল্লাহ্’র? সোনারগাঁয়ে বদলি ঘিরে গুঞ্জন বিএনপি নেতা মামুন মুন্সীর মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোকবার্তা

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা  

সম্রাট আকবরঃ
  বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল এগারোটায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে তারা পুষ্পস্তবক অর্পণ করে প্রয়াত নেতার প্রতি এই শ্রদ্ধা জানান।
এসময়ে ফাতেহাপাঠ শেষে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।
এর আগে গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, শরীফ আহমেদ টুটুলসহ জেলা বিএনপি’র আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।
এদিকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা বিএনপির আওতাধীন সকল থানা, উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জড়ো হয়।
পরে এসকল নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত